শনিবার ১৮ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ৩২৭)
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (পিতা- আবুল কালাম) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তাকে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, একটি অপহরণ মামলায় আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর আলম ওরফে লিটন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft