বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৯১)
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) নরসিংদী শহরের জিরো পয়েন্ট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন।

নরসিংদীর, নয়াপুর-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা সড়কে বৃক্ষরোপন কার্যক্রমের আওতায়  প্রাথমিকভাবে দশ হাজার বৃক্ষরোপন করা হবে বলে জানান, সড়ক বিভাগ নরসিংদী এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজা-ই-রাব্বি। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ কর্মসূচীর বাস্তবায়ন করবে। 

নিম, জারুল, পলাশ, সোনালো, করবী, চেরীসহ বিভিন্ন রকমের গাছ  সড়কের বিভিন্ন এলাকায় রোপন করা হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, সহ-সভাপতি গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, জাহিদ সরকার, মাহমুদুল হাসান সুমন সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 আজকালের খবর /আরএম









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft