বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সহ আটক-১
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩২৯)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৬)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

র‍্যাব-৬ সূত্রে জানাযায়, বুধবার (১ এপ্রিল) সকাল ১১ টা ১০ মিনিটের সময় র‍্যাব-৬ সিপিসি সদর কম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার শংকর পাশা এলাকায় অভিযান চালায়।

অভিযানে মো. ফারুক হোসেন (৩৬) নামে এক বেক্তির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল (WINCEREX) জাতীয় মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়। আটককৃত মো. ফারুক হোসেন যশোর জেলার শর্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা। 

র‍্যাব জানায়, 'বাংলাদেশ আমার অহংকার' এই মূলমন্ত্রকে ধারন করে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে অটল থেকে মাদক নির্মূলে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। 

এ ঘটনায় আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কাশিয়ানী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‍্যাব-৬।

 আজকালের খবর /আরএম

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft