শনিবার ১৮ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৪১৯)
যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। দিবসটি  উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে  দিবসের সূচনা শুরু হয়।

 পরে মাদামস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক এম এম মেহেদী হাসান,পুলিশ সুপার মো: আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন, জেলা মুুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ দিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরে কালেক্টর ভবণ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ ছাড়া বাদ যোহর জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ দোয়া ও প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft