রবিবার ২৯ মার্চ ২০২৬
বিটিভির ঈদ আড্ডায় ববিতা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : )
ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলতে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠবে প্রাণবন্ত আড্ডা। যেখানে অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণে অংশ নেবেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। আড্ডায় তিনি শুনাবেন অভিনয়জীবনে নায়িকা হয়ে ওঠার গল্প, বলবেন ঈদ উদযাপন ও বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও। এ পর্বের প্রযোজনায় রয়েছেন আব্দুল্ল্যাহ আল মামুন। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৬টায়।

আড্ডা অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী খুরশিদ আলম, অভিনেত্রী আইনুন নাহার পুতুল, কন্ঠশিল্পী তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং অভিনেতা নীরব। এই দুই পর্বের আড্ডা অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল। পর্ব দুটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক। প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের ৩য় দিন সন্ধ্যা ৬টায়।

দুই প্রজন্মের শিল্পীদের গল্প, গান আর প্রাণখোলা স্মৃতিচারণে সাজানো এই আড্ডা ঈদের আনন্দকে দর্শকদের কাছে আরও উজ্জ্বল করে তুলবে বলেই প্রত্যাশা আয়োজকদের।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
পরিবেশবান্ধব সনদ পেলো আরও ৫ কারখানা
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
‘বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
‘আলী’তে সাজু মামা হয়ে অনন্য শওকত সজল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft