রবিবার ২৯ মার্চ ২০২৬
প্রকাশ্যে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের ফার্স্ট লুক!
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : )
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো এইচবিও-র নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম দৃশ্য। সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে নতুন হগওয়ার্টস ও কুইডিচ মাঠের এক ঝলক।

ছবিতে নতুন হ্যারি পটার (ডমিনিক ম্যাকলাফলিন) কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তিনি পরেছেন গ্রিফিন্ডর হাউসের লাল ও সোনালি রঙের ঐতিহ্যবাহী আলখাল্লা।

তার সামনে গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্য ছাত্রছাত্রীরাও মাঠে প্রবেশ করছেন।

জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত এই সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজের দৃশ্যধারণ চলেছে।

পুরানো সিনেমার মতোই এই সিরিজেও তরুণ হ্যারি জাদুকর হয়ে ওঠা, মাগল পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা, এবং বন্ধুদের সঙ্গে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনী দেখা যাবে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft