রবিবার ২৯ মার্চ ২০২৬
ক্রমশ এগিয়ে যাচ্ছে রাফীর ‘প্রেশার কুকার’
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : )
নির্মাতা রায়হান রাফী পরিচালিত নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ প্রেক্ষাগৃহে দারুণ দাপট দেখাচ্ছে। একদম ভিন্নধর্মী ফ্লেভারের এই সিনেমাটি মুক্তির পর থেকেই আয়ের দিক থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে।

বক্স অফিস ট্র্যাকার বিএমআর এর দেওয়া তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে প্রেশার কুকার আয় করে ৬ দশমিক ১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটির আয় বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৪ লাখ টাকায় এবং তৃতীয় দিনে তা আরও বেড়ে ১২ দশমিক ১৫ লাখ টাকা সংগ্রহ করে। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩২ লাখ টাকায়।

বিএমআর আরও জানিয়েছে মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনেও সিনেমাটির দারুণ প্রবৃদ্ধি দেখা গেছে। দর্শকদের ইতিবাচক রিভিউ বা পজিটিভ ওয়ার্ড অব মাউথ ছড়িয়ে পড়ায় সিনেমাটি নিয়ে এখন সবার মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ১৫টি এবং লায়ন সিনেমাসের ৩টি মিলিয়ে মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ৮টি শো সম্পূর্ণ হাউসফুল এবং ১টি শো প্রায় হাউসফুল ছিল। তিন দিন শেষে প্রেশার কুকার সিনেমাটির মাল্টিপ্লেক্স থেকে মোট আয় তাই ত্রিশ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।

চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে রায়হান রাফীর এই ব্যতিক্রমী গল্প। এই নারীকেন্দ্রিক সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft