রবিবার ২৯ মার্চ ২০২৬
‘দম’-এ সাড়া নেই, মুখ রক্ষায় বিদেশে যাত্রা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : )
এবারে কার্যত কোনো সিনেমাই দর্শক আগ্রহ তৈরি করতে পারেনি। বলতে গেলে বিনা প্রচারণায় দর্শক ধরতে গিয়ে এখন তথৈবচ অবস্থা। যদিও প্রতিটি সিনেমার নির্দিষ্ট সংখ্যক পিআর গ্রুপ থেকে সিনেমার হাইপ নিয়ে বাম্পার দাবি করা হচ্ছে। একদিকে যেমন প্রচারণার অভাব অন্যদিকে সিনেমার গল্প গাঁথুনি আর মেলোডির অভাবকেই বোদ্ধারা এবার সিনেমার মুখ থুবড়ে পড়ার নেপথ্য কারণ দেখছেন। মুক্তিপ্রাপ্ত অন্যতম সিনেমার হলো তারকাসমৃদ্ধ ‘দম’। তাই দেশে সুবিধা করতে না পেরে মুখ রক্ষায় পাঠানো হয়েছে অস্ট্রেলিয়াতে!

দাবি করা হচ্ছে “মুক্তির পর থেকেই সগৌরবে দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে চলছে। সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সে ‘দম’র প্রায় শোই যাচ্ছে হাউজফুল! ক্রমেই বাড়ছে শো।” বাস্তবতা হচ্ছে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে ধীরলয়ের এই সিনেমাটির বর্তমান অবস্থান চার-এ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। 

জানা গেছে, দর্শক চাহিদায় ঈদের প্রথম দিন থাকলেও সে চাহিদা নিম্নমুখী। যে কারণে মুখ রক্ষায় পাঠানো হচ্ছে বিদেশে। আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শন হবে।

২৭ মার্চ সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রদর্শনী হবে। পরের দিন বিকাল ৫টায় প্রসপেক্ট-এ। সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।

যদিও তিনি দাবি করেন, ‘‘শুরু থেকেই ‘দম’ ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। গত চার দিনে যে দর্শক সাড়া পাচ্ছি, তাতে আমি একটাও নেগেটিভ রিভিউ দেখিনি। ক্রমেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এমন সময় আন্তর্জাতিক বাজারে ঈদের প্রথম সিনেমা হিসেবে ‘দম’ মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর।’’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযান
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি নিতে নিষেধ করলেন সিরাজগঞ্জের ইউএনও
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft