শনিবার ১৮ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরের রামগতি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ৪১৫)
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলী হাসান হোসেন গ্রামে একটি শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন নারায়পুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

১৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালীর অঞ্চলের অধিনায়ক মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে খেলা করার সময় একই বাড়ির নিজাম উদ্দিনের পুত্র ইসমাইল হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে তার স্বজনকে অবহিত করে। 

এ ঘটনায় শিশুটির মাতা বাদী হয়ে ইসমাইল কে আসামী করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। 

পরে এলাকা ছেড়ে সে আত্নগোপনে চলে যায়। পরে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রামগতি থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে বলে জানান তিনি।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft