সোমবার ২৫ মে ২০২৬
ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৩৪৪)
গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসে ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরিরা উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরেন।

দপ্তরিদের অভিযোগ, প্রতি বছর ঈদ উপলক্ষে তাদের উৎসব ভাতা বা ঈদ বোনাস দেওয়া হলেও চলতি বছর তা বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে এই সিদ্ধান্তে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বোনাস চালুর দাবি জানান।

দপ্তরিদের কয়েকজন জানান, উপজেলার প্রায় ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯৬ জন দপ্তরি কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তারা বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছেন। কিন্তু সামান্য এই উৎসব ভাতাও বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে বিপাকে পড়েছেন।

তাদের ভাষ্য, ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে এই বোনাস গুরুত্বপূর্ণ। তাই দ্রুত ঈদ বোনাস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা ।

এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন সীমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূঁইয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাই দেখভাল করেন।

দপ্তরিরা আশা প্রকাশ করেন, তাদের দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকালের খবর/আরএম









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft