বুধবার ১৫ জুলাই ২০২৬
যারা ফুলকুঁড়িতে ছিলো তারা এখন অনেক জ্ঞানী: সিভিল সার্জন
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৪৮৯)
শিশু-কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর নরসিংদী শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল  শনিবার গ্যালাক্সি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক আফ্রাদ (মিলন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুর রহমান ভূইয়া, ন্যাশনাল কলেজ অব এডুকেশন নরসিংদীর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু তাহের বেলাল, ফুলকুড়ি আসর নরসিংদী শাখার সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, স্কালাস্টিকা মডেল কলেজের অধ্যক্ষ আহামুদুর রহমান, নরসিংদীর সাবেক সংগঠক ডা. নাজমুল ইসলাম সুজন, জাহিদ সরকার, ফুলকুঁড়ি আসর নরসিংদী শাখার পরিচালক মোজাহিদুল ইসলাম সিফাত।

অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম বলেন, ফুলকুড়ি শিশু-কিশোরদেরকে নৈতিক শিক্ষা দেয়। ভালো মানুষ তৈয়ার করে। যারা ফুলকুঁড়িতে ছিলো তারা এখন অনেক জ্ঞানীগুণী হয়েছেন। এখন যারা ফুলকুঁড়ি আছে তারাই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তারা ফুল, তারাই এ পৃথিবীতে সৌরভ ছড়াবে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft