বুধবার ১৫ জুলাই ২০২৬
নরসিংদীতে জমে উঠেছে ঈদের বাজার
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৮৩১)
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। নরসিংদী শহরের শপিংমল, বিপণিবিতান ও ফুটপাতগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম প্রতিটি জামা-কাপড়ের দোকান। বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা গেছে,বিভিন্ন নামের ও ব্র্যান্ডের তৈরি পোশাক প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সাজিয়ে রাখা হয়েছে। নারী ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা কায়দা অবলম্বন করছেন। এতে ক্রেতারা বেশ আকৃষ্ট হচ্ছেন।

 রমজানের ২১তম  দিনে বুধবার (১১ মার্চ)  নরসিংদী শহরের ইনডেক্স প্লাজা, জামান প্লাজা, সুন্দরী মার্কেট, শশী প্লাজা, নয়ন তারা, ইসলাম প্লাজা, ষ্টেশন রোড মুন্সি নিয়াজ মার্কেট, গণিপ্লাজা, কালীবাজার, শিবপুর উপজেলার শিবপুর বাজারে বেনু ভুইয়া মার্কেট, রায়পুরা উপজেলার রায়পুরা বাজার সহ বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে। 

এসব বিপনি বিতান,শপিং সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭ রোজার পর থেকে ঈদের কেনাকাটা করতে জেলার বিভিন্ন  উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন বিপণিবিতানগুলোতে জড়ো হচ্ছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটার চলছে। এতে করে পুরোপুরি জমে উঠেছে নরসিংদীর ঈদের বাজার। বর্তমানে ঈদের সময় ঘনিয়ে আসায় বেচাকেনার চাপও অনেকগুণ বেড়ে গেছে।
 
অনেকেই পরিবার নিয়ে এসেছেন। অতিরিক্ত ভিড় এড়াতে ঈদের জন্য নতুন জামা কাপড় হাসিখুশিভাবে কেনাকাটা করলেও ক্রেতাদের অভিযোগ, দুই-তিনগুণ দাম বেশি রাখছেন দোকানিরা। অপরদিকে, রোজার শুরুতে ক্রেতাদের এমন সমাগম দেখে ঈদে ভালো বিক্রির আশা দেখছেন বিক্রেতারা।
 
কালিবাজারে জসিমউদদীন মার্কেটে ব্যবসায়ী আপেল আহাম্মেদ বলেন, মেয়েদের কেনাকাটার তালিকায় এবারও রয়েছে দেশি ও বিদেশি থ্রি-পিস। বাজারে দেশি থ্রি-পিস পাওয়া যাচ্ছে ৭৫০ টাকায়। তবে পাকিস্তানি থ্রি-পিসের দাম ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা এবং ভারতীয় থ্রি-পিস ২ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
 
ব্যবসায়ী রেজাউল  বলেন, এবার ক্রেতার চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক তুলেছি। বিক্রিয় ভাল হচ্ছে। নতুন পোশাকের দিকে ক্রেতাদের চাহিদা রয়েছে অনেক।
 
বিক্রেতারা জানিয়েছেন, গত বছরও দেশের ঈদ বাজারে ফারসি পোশাকের দিকে ঝুঁকেছিলেন তরুণীরা। এবারও ঈদ ঘিরে নারীদের প্রধান আকর্ষণ ফারসি পোশাক। মানভেদে চাহিদার তুঙ্গে থাকা এই পোশাক বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু ফারসি ড্রেস নয়। এবার ঈদের সময়ে সূর্য তাপ ছড়াতে পারে বেশি। তাই সুতি ও আরামদায়ক সিল্ক থি-পিসের ব্যাপক চাহিদা রয়েছে। খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের কুর্তি। আর প্রতিবছরের মতো এবারও আভিজাত্যের প্রতীক হিসেবে শাড়ির  বেচাকেনা বরাবরের মতোই ভালো।

অন্যদিকে ছেলেদের ঈদ বাজারে প্রতিবারের মতো এবারও পাঞ্জাবির চাহিদা বেশি। দোকানিরা জানিয়েছেন, সর্বনিম্ন ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে সাধারণ মানের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এবারের বাজারে। তাছাড়া নামিদামি শো-রুমগুলোতে ১ হাজার ৫০০ থেকে শুরু করে ৬ হাজার টাকা দাম পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি। ঈদকে ঘিরে পাঞ্জাবির বেচাকেনা জমে উঠছে বলে জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। শহরের শতরুপা  মার্কেটে ছেলের জন্য জুতা কিনতে এসেছেন মাজহারুল  তিনি বলেন, এখানে বাচ্চাদের ভাল কলেকশন আছে। দাম একটু বেশি।কোয়ালিটি ভাল।বাচ্চাদের জিনিসের দাম আরেকটু কম হলে ভাল হতো।

শোরুমগুলোর পাশাপাশি এখন উৎসবের রঙ লেগেছে ফুটপাতের দোকানগুলোতেও। ইনডেক্স প্লাজা সামনে, সিএন্ডবি রোড  সংলগ্ন ফুটপাত থেকে শুরু করে প্রায় সকল ফুটপাতের দোকানগুলোতেও। ঈদ ঘিরে সেখানেও তিল ধারণে ঠাঁই নেই। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা নিজেদের বাজেটের মধ্যে সেরা পণ্যটি খুঁজে নিতে ফুটপাতের এই দোকানগুলোকে বেছে নিচ্ছেন।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft