বুধবার ১০ জুন ২০২৬
বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৪২১)
পটুয়াখালীর বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও গৃহ মজুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) বেলা ১২টার দিকে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ-এর সভাপতিত্বে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের হাতে সহায়তার ৬ হাজার টাকার চেক ও  ২ বান (১৬ পিস) করে ৯ ফিট উচ্চতার ঢেউটিন তুলে দেন বাউফলের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিসের যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সরকারি এ মানবিক সহায়তা কর্মসূচি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft