বুধবার ১৫ জুলাই ২০২৬
নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৬৪০)
নরসিংদীতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার (৮মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জাতীয় মহিলা সংস্থা নরসিংদী এর পক্ষে সালমা আক্তার স্বপ্না, ফাহিমা খানম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী কার্যালয় এর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গুল রাওশান ফিরদৌস।
 
প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক বলেন- আপনার মেয়েও অন্যর ঘরে যাবে এটা আপনার মনে রাখতে হবে। আমার আপনার ঘরে যে মেয়েটি বউ হিসেবে আসে তাকে যেন আমরা নিজের মেয়ে হিসেবে দেখবো। তাহলে আমার মেয়ে আপনার মেয়ে ভাল থাকবে। আমাদের মেয়েরা স্বামীর ঘরে নির্যাতিত হবে না। নিরাপদে থাকবে। 

অন্যান্য বক্তরা বলেন, নিরাপত্তা নারীর অধিকার, এটা দয়া বা কোন করুণা নয়। সেদিনই নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। যেদিন নারী দিবসের প্রয়োজন নেই। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলো নরসিংদী জেলা প্রশাসন। 

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft