রবিবার ৫ জুলাই ২০২৬
কাশিয়ানীতে ওবায়দুর হত্যায়, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৩৬৬)
গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবারের সদস্য ও গ্রামবাসী।

রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও পুলিশ এখনো চার্জশিট দাখিল করতে পারেনি এবং মামলার আসামীদের গ্রেপ্তারেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়া হলেও পুলিশের তৎপরতা সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজের দুই দিন পর কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার সড়কের পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft