শনিবার ১৮ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৪৭৭)
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়। 

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা মৃত শাহাব উদ্দিন (হেঞ্জা), থানা চাটখিল, জেলা নোয়াখালী,মো. আরিফ (৩৬), পিতা নুরুল ইসলাম, সাং পূর্ব চর মনসা, সলিংয়ের মাথা, ৬ নম্বর ওয়ার্ড, থানা লক্ষ্মীপুর সদর এবং মো. ফাহিম (২১), পিতা নুর হোসেন, সাং রাজিবপুর ১৩ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজ (দুটি সবুজ, একটি নীল, একটি লাল ও একটি কালো) উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft