বুধবার ১৫ জুলাই ২০২৬
এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৫১৯)
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীর সাথে মতবিনিময় করেছেন কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সদস্যরা।

সোমবার (২ মার্চ) রাতে টুঙ্গিপাড়াস্থ এমপির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, সহসভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক কালাম তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় সাংবাদিকরা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন, কৃষি ও মৎস্য খাতে সহায়তা, বেকারত্ব সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও দাবি তুলে ধরেন। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর সাথে গণমাধ্যমের কার্যকর সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় এমপি এস এম জিলানী বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য।
 এই বিজয় আমার একার নয়, এটি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বাচনের সময় আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান—প্রতিটি খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে চাই। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটাই হবে আমার প্রথম লক্ষ্য।

এমপি জিলানী বলেন, আমি দলমত নির্বিশেষে সকলের এমপি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার কল্যাণেই কাজ করবো। ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থই হবে আমার রাজনীতির মূল ভিত্তি।

তিনি আরও বলেন, আমার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। মানুষের সমস্যা, দাবি ও পরামর্শ আমি গুরুত্বের সাথে শুনবো। জনগণের সাথে সরাসরি যোগাযোগ বজায় রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব গড়ে তুলতে চাই।

গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সত্য তুলে ধরবেন, গঠনমূলক সমালোচনা করবেন।এটাই আমি প্রত্যাশা করি। কোথাও অনিয়ম বা দুর্নীতির তথ্য পেলে আমাকে সরাসরি জানাবেন। আমরা একসাথে কাজ করে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে একটি উন্নত ও মডেল আসনে পরিণত করতে চাই।সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত থাকবে।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft