বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মদিবসেও উড়ছে না জাতীয় পতাকা
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৬:০২ পিএম  (ভিজিট : ৮৭২)
সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিটি কর্মদিবসে সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) কার্যালয়ে আজ রবিবার কোনো পতাকা উড়তে দেখা যায়নি। পূর্ণ কর্মদিবসে পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও দুপুর ২টা পর্যন্ত জাতীয় পতাকার স্ট্যান্ডটি শূন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

​সরেজমিনে রবিবার দুপুরে খামারবাড়ি প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অফিসের স্বাভাবিক কার্যক্রম চললেও সেখানে জাতীয় পতাকা উত্তোলনের কোনো আয়োজন নেই।

বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী, সকল সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। তবে এই আইনি বাধ্যবাধকতার কোনো প্রতিফলন দেখা যায়নি এই জেলা কার্যালয়টিতে।

​স্থানীয়দের অভিযোগ, বর্তমান উপ-পরিচালক ড. সাঈখুল আরেফিন এই কার্যালয়ে যোগদানের পর থেকেই নিয়মিত পতাকা উত্তোলন করতে দেখা যায় না। বিষয়টি একাধিকবার মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

​অধিদপ্তরে পরামর্শ নিতে আসা স্থানীয় কৃষক রাসেল ইসলাম তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল-সবুজের পতাকা। সরকারি নিয়ম অনুযায়ী অফিসের সামনে পতাকা ওড়ার কথা থাকলেও খুঁটিটি ফাঁকা পড়ে আছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

​এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান বলেন, রক্তের বিনিময়ে অর্জিত পতাকা কর্মদিবসেও না তোলা চরম দায়িত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। এটি জাতীয় প্রতীকের প্রতি অবমাননা। সরকারের উচিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা।

​জাতীয় পতাকা উত্তোলনের এই আইনি বাধ্যবাধকতার বিষয়ে জানতে চাওয়া হলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাঈখুল আরেফিন এক বিস্ময়কর মন্তব্য করেন। তিনি বলেন, পতাকা উত্তোলনের নিয়মের বিষয়টি আমার জানা নেই। আমি পরবর্তীতে আইনটি দেখে নেব। আইন থাকলে অবশ্যই উত্তোলন করা হবে। পরবর্তীতে তাকে ১৯৭২ সালের বিধিমালা ও ২০১০ সালের সংশোধিত আইনের ধারা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, পতাকা উত্তলন না করা আইনের বাহিরে রয়েছে। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তার সাথে কথা বলবো এবং পরবর্তীতে যাতে এমন না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর











আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft