রবিবার ৫ জুলাই ২০২৬
কাশিয়ানীতে সরকারি খাল দখল করে অপরিকল্পিত ব্রিজ নির্মাণ
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৬:৩৮ পিএম  (ভিজিট : ৬০৬)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল এলাকায় অপরিকল্পিত ভাবে সরকারি খালের দুই পাশ দখল করে ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে খালটি সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে উপজেলাধীন রামদিয়ার কুমার নাদের শাখা খাল সাধুহাঁটি-যোতকুড়া খালের দুই পাশ দখল করে ব্যক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন নড়াইল গ্রামের বাসিন্দা ও নড়াইল সর্বজনীন কালীমন্দির এর কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বালা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দফাদার মিলনকে জানানো হয়। তবে এই অবৈধ দখলের কোনো সুরাহা পাওয়া যায়নি। 

স্থানীয়রা আরও জানান, ব্রিজটি নির্মাণ হলে খালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আর খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পড়বে। 

সরজমিন গিয়ে দেখা যায়, কুমার নদের শাখা খালটির নড়াইল মাধ্যমিক স্কুলের ৩০০ গজ সামনে নড়াইল সর্বজনীন কালীমন্দির এর কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বালার বাড়ির সামনে সরকারি খাল দখল দিয়ে অপরিকল্পিত ভাবে ব্রিজ নির্মাণ কাজ চলছে। তবে ব্রিজ নির্মাণের স্থানে কাঁচা-পাকা কোনো রাস্তাই নেই। এই অবৈধ দখল ও ব্রিজ নির্মাণের সম্পর্কে জানার জন্য বিকাশ চন্দ্র বালাকে খবর পাঠালে তিনি বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসানকে জানান। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান ও বিকাশ চন্দ্র বালা উপস্থিত হন।

সরকারি খাল ব্যক্তিগত ভাবে অবৈধভাবে ব্রিজ নির্মাণ সম্পর্কে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি আমাকে ফোনে জানিয়েছে। নড়াইল সর্বজনীন কালীমন্দির ও কিছু পরিবারের চলাচল সুবিধার্থে আমি সহমত প্রকাশ করেছি। তবে সরকারি নির্দেশনা অমান্যকে আমি কখনও সমর্থন করবো না। সরেজমিনে আপনারা এসেছেন, দেখে গেলেন। আমি ইউএনও স্যারকে জানাবো। 

নির্মাণাধীন ব্রিজটি ব্যক্তিগত ভাবে করার জন্য উপজেলা প্রশাসন, উপজেলা ইন্জিনিয়ার বা পানি উন্নয়ন বোর্ডের কাউকে জানানো হয়েছে কী না প্রশ্নে ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, না কাউকে জানানো হয়নি তবে জানাবো।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে সরকারি খালের উপরে জনসার্থে ব্রিজ নির্মাণ করা জাবে,তবে পানি প্রবাহ এবং নৌ চলাচলের পথ স্বাভাবিক রাখতে হবে। এমন ভাবে কোনো ব্রিজ করা জাবে না যার জন্য পানি চলাচল ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করে এবং খাল বন্ধ হয়ে পড়বে। তবে ব্রিজ নির্মাণের পূর্বে অবশ্যই কর্তৃপক্ষে জানাতে হবে। কৃষি কাজের ক্ষতি হয় এমন কোনো ব্রিজ বা কাজই করা যাবেনা।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft