বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মোহনগঞ্জে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৮৮৩)
নেত্রকোণার মোহনগঞ্জে ব্যাটারীচালিত অটো রিক্সার চাপায় ফারহানা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের সেখুপুর এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাটির পর গ্রামবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকি মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানাহিজল গ্রামের আব্দুল মান্নাননের মেয়ে ফারহানা খাতুন। সে রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহত শিশুটির মা পারভীন আক্তারের সাথে একই ইউনিয়নের সেখুপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের সেখুপুর নামক স্থানে ফারহানা খেলার ছলে বাড়ির সামনের সড়ক পার হচ্ছিল। এসময় যাত্রী নিয়ে আসা সাব্বির মিয়ার অটো রিক্সার নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় ফারহানা খাতুন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, মঙ্গলবার রাতে ফারহানা খাতুনের লাশ তার পিতা আব্দুল মান্নানের কাছে হস্তান্তর করা হয়।

আজকালের খবর/ আর এম 

 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft