মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ঘোড়াশাল ব্রীজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : )
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশালের পুরনো রেলসেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরনো সেতুর উপর দিয়ে অজ্ঞাত এক নারী পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে যান তিনি। এতে মাথা ও মুখে ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদীর পারে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: ইউসুফ মিয়া জানান, ট্রেনের ধাক্কায় ঘোড়াশাল সেতু থেকে নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়ছে। তার আনুমানিক বয়স ২৫ বছর। পিবিআই নিহত নারীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft