বুধবার ১০ জুন ২০২৬
লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৪৪৩)
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সোমবার (২৩ ফেব্রুয়ারি)  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও হাবিবুর রহমান পৃথক অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন, কৃষি বিপনন আইন, বিএসটিআই আইন অনুযায়ী ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, দালাল বাজারে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করায় মো: রুবেলকে ১,০০০ টাকা; ৫১ ও ৩৮ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিলুর রহমানকে ৫,০০০ টাকা এবং ৫১ ও ৫৩ ধারায় মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখায় স্বপ্ন সুপার শপকে ১০,০০০ টাকা বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রাকিবুল হাসানকে ১০,০০০ টাকা এবং কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (ঞ) ধারায় পণ্যের কাঁচা রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০,০০০ টাকা সহ ৫টি মামলায় সর্বমোট ৩৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এই বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকালের খবর/আর এম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft