পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘ বছর পর ঢোল-সুরত (ব্যান্ডপার্টি) বাজিয়ে জমি দখল বুঝে নিলেন এমাদুল হক দফাদার ও তার ছেলেরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ।
ভুক্তভোগী এমাদুল হক দফাদারের ছেলে এনামুল ও স্থানীয়রা জানান, পূর্বপুরুষ থেকে গ্রামের ছয় কাটা সম্পত্তি এমাদুল দফাদার ভোগ দখল করে আসছিল। এনামুল এবং তার ভাইয়েরা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা বাদশা মাতুব্বর দলবলের সহযোগিতায় ওই জমি দখল করে নেয়। বিভিন্ন সময়ে সালিশ ব্যবস্থা হলেও বাদশা মাতুব্বর ওই জমি নিজের কব্জায় রাখেন। শেষমেষ পূর্বের কাগজ বিবেচনা করে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার সকালে নিজেদের ওই জমি দখল বুঝে নেন এমাদুল হক দফাদার গংরা।
এ ব্যাপারে মাতুব্বরের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
কাওছার আল হাবীব/আজকালের খবর