প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিট : )

গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ ১৮ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন- অনিক (২৭), হাসু (৩৮),হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬),তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪),নির্জন (২২),মারুফ (২২) রুবেল (৩৪) ও রাব্বি (১৩) আরো অনেকে।
দগ্ধ অবস্থায় তাদের সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতদের নিয়ে আসা মো. রবিউল ইসলাম জানান, বিকেলের দিকে গাজীপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভিতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের ১৮ জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্নে নিয়ে আসি।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে।তাদের ড্রেসিং চলছে তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না বিষয়টি আমরা পরে জানানো হবে।
আজকালের খবর/বিএস