রবিবার ২৯ মার্চ ২০২৬
গাজীপুরে রনির পক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের গণসংযোগ
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : )
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বসূচনা হিসেবে দেশে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়েই চলছে। এই ধারাবাহিকতায় গাজীপুর–২ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও দলের বার্তা পৌঁছে দিতে গাজীপুর জেলা শাখার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ শান্তিপূর্ণ গণসংযোগে নেমেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) সংলগ্ন স্কুল প্রাঙ্গণে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। 

প্রচারণায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা ধানের শীষে ভোট ও দোয়া কামনা করেন।

প্রচারণায় বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে রয়েছে। দলের নেতারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।

নেতারা আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার রোডম্যাপ দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের একটি বাস্তব রূপরেখা। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান, ইমাম-খতিবদের ভাতা বৃদ্ধি, শ্রমিকদের জন্য আবাসন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ  গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, মহানগর জিয়া পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা রোকনুজ্জামান উজ্জ্বল, অধ্যাপক আলামিন, অবসরপ্রাপ্ত শিক্ষক ইকতার হোসেন, সদর মেট্রো থানা জিয়া পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (কাঞ্চন) সহ পেশাজীবী পরিষদ ও জিয়া পরিষদের  বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রচারণায় অংশগ্রহণ করেন।

নেতারা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রচারণা ততই বেগবান হবে। গাজীপুর–২ আসনে ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ বজায় রেখে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার ঘোষণা দেন তারা।
শেষে নেতারা ভোটারদের প্রতি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করুন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেট, কম দামে বিক্রি ঠেকাতে চাপ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
‘আলী’তে সাজু মামা হয়ে অনন্য শওকত সজল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft