সোমবার ২৫ মে ২০২৬
গৌরনদীতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মজয়ন্তী উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ৫১৯)
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অবিভক্ত বাংলার মহানায়ক, সমবায় ও ঋণদান মন্ত্রী, আইন ও বিচার মন্ত্রী এবং পাক–ভারত কেন্দ্রীয় সরকারের সাবেক আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ২নং বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি এলাকায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোতস সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-১ আসন (গৌরনদী–আগৈলঝাড়া) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন মিঞা, বরিশাল জেলা উত্তর বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে গৌরনদী প্রেস ক্লাব ও গৌরনদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের কর্মময় জীবন, অবিভক্ত বাংলায় তার অবদান এবং শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft