রবিবার ২৯ মার্চ ২০২৬
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম   (ভিজিট : )
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, ডাচ বাংলা ব্যাংকের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব। টাকা ব্যাগে ভরে বিকেল সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে তারা রওনা করেন।

চান্দনা চৌরাস্তা কাঁচা বাজার সংলগ্ন কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেলে ৬ দুর্বৃত্ত এসে তাদের মোটরসাইকেলটির গতি রোধ করে। 

দুর্বৃত্তরা টাকার ব্যাগে কেড়ে নিতে চাইলে ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। আহত দুই কর্মচারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আজকালের খবর/ এমকে










Advertisement
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেট, কম দামে বিক্রি ঠেকাতে চাপ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
‘আলী’তে সাজু মামা হয়ে অনন্য শওকত সজল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft