বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সিএনজির ওপর উল্টে পড়ল চালবোঝাই ট্রাক, নিহত ১
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৩৬৭)
রাঙ্গামাটিতে চালবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শহরের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম মোমিনা বেগম (৬০)। তিনি মানিকছড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি শিমুলতলী এলাকায় উঁচু রাস্তা ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি দ্রুতগতিতে পেছনের দিকে নেমে এসে পিছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে যায়। ট্রাকটি পেছনে নামতে দেখে অটোরিকশার যাত্রীরা বেরিয়ে আসতে পারলেও মোমিনা বেগম চাপা পড়েন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. নুরুল হুদা জানান, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী ট্রাক ও অটোরিকশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়া বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
 
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
 
তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft