অ্যাকশন আর সুন্দরের সমন্বয়ে নব্বই দশকের শেষদিকে ইন্ডাস্ট্রির অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা মুনমুন। ক্যারিয়ারজুড়ে অধিকাংশ সিনেমার হিট তকমা পাওয়া চিত্রনায়িকা। সর্বশেষ মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমা তাকে খলচরিত্রে দেখা গেছে। চিরাচরিত নায়িকা তকমা ঝেড়ে বড় পর্দায় ফিরতে চেয়েছিলেন অন্যদিকে ব্যক্তিগত জীবনে নানান ব্যস্ততায় নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন মুনমুন। বর্তমান ব্যস্ততা সন্তানদের ঘিরে। সচারচর ব্যক্তিগত বিষয় প্রকাশে এড়িয়ে চলা সুন্দরের এই অবতার সন্তানসহ হাসপাতালে চিকিৎসাগ্রহণে ভর্তি হয়েছিলেন। এখন মা ও সন্তানরা সুস্থ। বাড়িতেই অখন্ড অবসর। মাঝেমধ্যে স্মৃতিরোমন্থন করে নিজের ওয়ালে প্রিয় ভক্তদের জন্য শেয়ার করেন। তেমনি একটি পোস্ট শেয়ার দিয়েছেন নিরহংকার আর জ্ঞানের পূজারী মুনমুন। সেখানে তিনি নিজের সম্পর্কে অজানা এক তথ্য শেয়ার ভক্তদের জন্য শেয়ার করেছেন। কেন তিনি কান আড়াল করে রাখেন, কেন তিনি কানে দুল পড়েন না?
মুনমুন লিখেন- “একদিন আমাকে একজন জিজ্ঞেস করল আপনি কখনো কান বের করেন না কেন সব সময় চুল দিয়ে কান ঢেকে রাখেন কেন? হেসে উত্তর দিলাম আসলে আমার কান অনেক সেনসিটিভ আমার সব সময় মনে হতে থাকে কানে কোন পোকা বা মশা ঢুকে গেল এই ভয়টা আমার সব সময় হতে থাকে তাই আমি সব সময় চুল দিয়ে কান ঢেকে রাখি এমন কিছু নয় যে আমার কানে সমস্যা আছে!! আমার কান সেনসিটিভ এ কারণে কানের দুলও পড়তে ভয় লাগে।”
অভিনয় থেকে বর্তমান দূরে থাকা প্রশ্নে মুনমুনের ভাষ্য-বড় পর্দায় ব্যস্ত হতে চেয়েছিলাম, কিন্তু দুর্বল চিত্রনাট্য দেখতে দেখতে আমি হতাশ। শিল্প-সংষ্কৃতিবান্ধব পরিবেশ ছাড়া সিনেমা আগের অবস্থায় ফিরবে বলে মনে হয় না। তাই ফেরার ব্যাপারটা আসলে আমার হাতে নেই।
আজকালের খবর/আতে