রবিবার ২৯ মার্চ ২০২৬
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : )
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬১৫ জন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২১৭ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৭০ জন। এর আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা যান ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft