রবিবার ২৯ মার্চ ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে আধুনিক শিশু চিকিৎসার নতুন দিগন্ত
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : )
দেশের বৃহত্তম টার্শিয়ারি কেয়ার সরকারি সংবিধিবদ্ধ বিশেষায়িত শিশু চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এর বর্তমান পরিচালনা বোর্ডের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“শিশু স্বাস্থ্য সুরক্ষাই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত এক বছরে হাসপাতালটির চিকিৎসাসেবা, গবেষণা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে প্রতিষ্ঠানটি দিকনির্দেশনাহীন হয়ে পড়লে ২০২৫ সালের ২৮ জানুয়ারি বর্তমান পরিচালনা বোর্ড গঠন করা হয়। এক বছর পূর্ণ করে আজ বোর্ডটি দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্ডিয়াক আইসিইউ পুনর্নির্মাণ ও পুনরায় চালু করা হয়েছে, যা শিশু হৃদরোগ চিকিৎসায় নতুন আশার সৃষ্টি করেছে।

এছাড়া বায়োকেমিস্ট্রি বিভাগে টর্চ প্যানেল ও ভিটামিন বি-১২ পরীক্ষার পাশাপাশি স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ডিএনএ ল্যাব। এর মাধ্যমে বর্তমানে থ্যালাসেমিয়া ও স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির মতো জটিল রোগ নির্ণয় সম্ভব হচ্ছে।

গত এক বছরে জাপানি দূতাবাস, তুর্কি কো-অপারেশন এজেন্সি, রোটারি ক্লাব ও মিতুলী ফাউন্ডেশনের সহায়তায় হাসপাতালে যুক্ত হয়েছে বিভিন্ন আধুনিক ও জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, প্লাজমা স্টোরেজ ফ্রিজার, অ্যাফোরেসিস ও সিআরআরটি মেশিন এবং উন্নত ফিজিওথেরাপি যন্ত্রপাতি। পাশাপাশি ওএসইসিসি ইমারজেন্সি ও সার্জিক্যাল আইসিইউ সচল করা হয়েছে।

রোগীবান্ধব সেবার অংশ হিসেবে চালু করা হয়েছে বৈকালিক শিফট ও ছুটির দিনের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা। একই সঙ্গে প্রথমবারের মতো কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা দক্ষ নেতৃত্ব ও দাতা সংস্থার সমন্বয়ে বাংলাদেশ শিশু হাসপাতালকে একটি আধুনিক, মানবিক ও যুগোপযোগী শিশু চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft