সোমবার ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের ফ্রি উইমেন হেলথ ডে
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ৩৩০৪)
বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজন করা হয়েছে ‘ফ্রি উইমেন হেলথ ডে’। দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

ক্যাম্পে আগত নারীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ, হৃদরোগ, চর্মরোগ, মনোরোগ, ডায়াবেটিস ও ওবেসিটি, ফিজিক্যাল মেডিসিন এবং কিডনি রোগ বিশেষজ্ঞরা। এছাড়াও ডেন্টাল সার্জন, পুষ্টিবিদ ও ডায়েট কাউন্সিলররা স্বাস্থ্যপরামর্শ দেন।

এছাড়া ক্যাম্পে আগত নারীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে, যা পুরো মার্চ মাসজুড়ে কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি বেসরকারি হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। আমরা ভবিষ্যতেও রোগীবান্ধব ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখব।”

দিনের শুরুতে বিশ্ব নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী।

পরে হাসপাতালের সম্মেলনকক্ষে ‘রেস্ট্রেইন’-এর আয়োজনে ‘মিস ও মিসেস ডক্টরস–২০২৫’-এ অংশগ্রহণকারী ১৩ জন চিকিৎসককে নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়। এতে ফিটনেস, নিউট্রিশন, ভালো ও খারাপ মেডিক্যাল প্র্যাকটিস এবং চিকিৎসক-রোগী সম্পর্ক বিষয়ক দিকনির্দেশনা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রাইয়াতুন তেহরিন, নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম, রেস্ট্রেইনের প্রধান নির্বাহী ডা. হাসান মাহমুদ এবং সমন্বয়ক ডা. সোহা।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft