মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সংঘর্ষে নিহত, লাশ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম   (ভিজিট : )
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরের রূপনগর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রূপনগর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ঘটে। সংঘর্ষের পর খিদিরপুর এলাকার শামসুল হকের ছেলে ওমর ফারুক (৩২) নিখোঁজ হন। পরদিন সকালে টাঙ্গুয়ার হাওরের একটি জলাশয়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রূপনগর সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানের জন্য কুখ্যাত। বিশেষ করে গবাদিপশু ও মাদক পাচারকে কেন্দ্র করেই প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

উল্লেখ্য, গত দুই মাসে একই সীমান্তে সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দু’জন প্রাণ হারিয়েছেন। এতে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/ওআর









Advertisement
সর্বশেষ সংবাদ
সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি, বন্ধ হচ্ছে একের পর এক পাম্প
জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম
স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft