শনিবার ৬ জুন ২০২৬
রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:১৮ পিএম  আপডেট: ০২.০৮.২০২৫ ৩:৪৯ পিএম  (ভিজিট : ৬০২)
কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ চারজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (২ আগষ্ট) দুপুরে রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান। 

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft