বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১১:৪৭ এএম   (ভিজিট : ৪০৫)
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-  আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।
 
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী  উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় এক নারীসহ সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থলে নিহত হন। 

এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদেরকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft