বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:২৮ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন।

এদিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft