বুধবার ২৪ জুন ২০২৬
রাতে বাংলাদেশে আসছে সিঙ্গাপুরের ৪২ জনের বহর
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ৬২৩)
রাত সাড়ে দশটার দিকে বাংলাদেশে আসছে সিঙ্গাপুরের ৪২ জনের বহর। বাফুফে সুত্রে এমনটাই জানা গেছে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুরের ফুটবল দল।

আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চুড়ান্ত স্কোয়াড ২৩ জনের। ট্যাকনিক্যাল স্টাফ, কর্মকর্তা মিলিয়ে আরো ১৯ জন। দেশগুলোতে জাতীয় দলের সফরে ট্যাকনিক্যাল স্টাফের সংখ্যা থাকে বেশি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনো ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে গেলে ৩০-৩২ জনের কন্টিনজেন্ট হয়। কোচিং স্টাফের পাশাপাশি অনেক সময় সমপরিমাণ কর্মকর্তা দলের সঙ্গী হয়ে থাকে।

দল আসার আগেই ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের ম্যানেজার। তিনি অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা শনিবার (৭ জুন) পরখ করেছেন। ৪২ জনের বহর হলেও ব্যয় বাফুফের করতে হচ্ছে না। বাফুফে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে।   

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পাঁচ দিন আগে পৌঁছে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়ে। সিঙ্গাপুর বাংলাদেশের মতো ভুল করেনি। আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৪৮ ঘন্টার কিছু সময় আগে ঢাকায় আসছে সিঙ্গাপুর দল।  তারা থাকবে সোনারগাঁও হোটেলে।রবিবার (৮ জুন) উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিকেলে সিঙ্গাপুরের অনুশীলন ব্যবস্থা করছে বাফুফে। পরশু দিন নিয়মানুযায়ী ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। 

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft