মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ৮ বাংলাভাষীকে পুশইন করল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:১৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও আটজন বাংলা ভাষাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

ভারতের আলিপুরের বিপরীতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে পুশইন হওয়াদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য আখতারুল ইসলাম বলেন, কয়েকজন পুরুষকে বিজিবি সদস্যরা ভারত থেকে আসার সময় আটক করেছে বলে শুনেছি। তবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজন বাংলা ভাষাভাষীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এর আগে ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে ১৭ জনকে পুশইন করে বিএসএফ।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft