মঙ্গলবার ১৯ মে ২০২৬
হাসপাতালে অভিনেত্রী নাজনীন হাসান চুমকি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ৫৫০)
হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী-নির্মাতা নাজনীন হাসান চুমকি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গেছে, আজ (২৫ জুলাই) সন্ধ্যায় তার অস্ত্রোপচার হবে।

মঙ্গলবার জাগো নিউজকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি কিডনিতে পাথরজনিত সমস্যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ সন্ধ্যায় তার একটি অস্ত্রোপচার হবে।

জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও পরিচালক নাজনীন হাসান চুমকি নব্বই দশকে মঞ্চ নাটকের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন। পরবর্তীসময়ে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আজকালের খবর/আতে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft