রবিবার ২৬ জুলাই ২০২৬
জন্মস্থান ব্যারানকুইলাতে শাকিরার ভাস্কর্য
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫০ এএম   (ভিজিট : ১১৫৯)
কলাম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। যার একের পর এক গানে বুঁদ হয়ে থাকেন শ্রোতা-দর্শকরা। সম্প্রতি শাকিরার জন্মস্থান ব্যারানকুইলাতে স্থাপন করা হয়েছে গায়িকার একটি ভাস্কর্য।

মূলত শাকিরার সম্মানেই এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এটি তৈরি করেছেন শিল্পী ইয়িনো মার্কেস। ২০০৫ সালে প্রকাশিত শাকিরার বিখ্যাত মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’ এর নাচের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যটিতে। বিকিনি পরে কোমর দুলিয়ে নাচের ভঙ্গিতে দেখা গেছে শাকিরাকে।

জানা গেছে, স্থাপন করা ব্রোঞ্জ এবং অ্যালুমিনিয়ামের তৈরি শাকিরার ওই ভাস্কর্যটির উচ্চতা সাড়ে ৬ মিটার। আর ভাস্কর্যটির গোড়ায় লেখা হয়েছে, একটি অনন্য প্রতিভা, একটি কণ্ঠ যা জনসাধারণকে নাড়া দেয়।

গত ২৬ ডিসেম্বর শহরটির মেয়র জেইমি পুমারেজো নদীতীরের একটি পার্কে ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার বাবা-মা উইলিয়াম মেবারাক এবং নিদিয়া রিপোল।

উন্মোচন অনুষ্ঠানে মেয়র বলেন, লাখ লাখ মেয়েও যে পারে, নিজেদের স্বপ্নপূরণে তারা যে ছুটতে জানে, তারা যা চায়, তা যে অর্জন করতে পারে, তা প্রতিফলিত করছে এই ভাস্কর্য।

ইতোমধ্যে ধন্যবাদ জানিয়ে টুইটারে শাকিরা লিখেছেন, আমার দেশের মানুষের বিশাল শৈল্পিক প্রতিভার এই উদাহরণের জন্য ধন্যবাদ।

অন্যদিকে ইন্সটাগ্রামে গায়িকা লেখেন, ভাস্কর্যটির পাশে আমার পিতা-মাতাকে দেখে আমি বেশ আনন্দিত। আমার এ ছোট হৃদয়ের জন্য এটি বিশাল প্রাপ্তি।

২০২৩ সালের তিনটি ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা এই শিল্পী যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করেন।

আজকালের খবর/এসএইচ

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft