রবিবার ২৬ জুলাই ২০২৬
দীপ্ত প্লেতে ড্রামা সিরিজ ‘হৃদমাঝারে’
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:০৭ পিএম   (ভিজিট : ১০৮৬)
এই শীতে উষ্ণ ভালোবাসার গল্প নিয়ে আসছে দীপ্ত প্লে’র প্রথম ড্রামা সিরিজ ‘হৃদমাঝারে’। নাসিমুল হাসানের চিত্রনাট্যে এর সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আবু হায়াত মাহমুদ পরিচালনায় ড্রামা সিরিজটি অভিনয় করেছেন শ্যামল মাওলা, অর্ষা, আয়শা খান, রোজি সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর সহ আরো অনেকে। 

দেশসেরা হার্ট সার্জন ডক্টর ইমরানকে ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করে সাংবাদিক নীলা। কিন্তু খ্যাতির পেছনে ছোটা ইমরান বুঝেও যেন বুঝতে চায় না নীলার ভালোবাসা, অদৃশ্য একটা দেয়াল তৈরি করে রাখে সে দুজনের মাঝে।এমন সময় হাসপাতালের নতুন ডাক্তার ফারিয়ার সাথে ইমরানের সম্পর্ক গাঢ় হলে নীলা মানতে পারে না, ভয়ংকর এক ফাঁদে পা দেয়। নীলার ভুলের কারণে ডক্টর ইমরানের বিরুদ্ধে অভিযোগ আসে এক নিষ্পাপ শিশুকে হত্যা করার। 

ভালোবাসায় অন্ধ নীলা কি পারবে ইমরানকে বাঁচাতে?

আজকালের খবর/আতে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft