রবিবার ২৬ জুলাই ২০২৬
পারিশ্রমিকের টাকা ফেরত দিয়ে সিনেমা ছাড়লেন বাপ্পি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:১৩ পিএম  আপডেট: ২৬.১২.২০২৩ ৭:৫১ পিএম  (ভিজিট : ১০২৭)
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। অনেকে তাকে ঢালিউডের সুলতান বলেও ডাকেন।খুব অল্প সময়ে এই নায়ক অভিনয় করেছেন ৩৭টি সিনেমায়। যার অধিকাংশ ব্যবসায়িকভাবে সফল। আর এতে করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি হয়েছে।  যদিও চলতি বছরের অধিকাংশ সময়জুড়ে পর্দার আড়ালে ছিলেন সুদর্শন এই নায়ক। সম্প্রতি ঘোষণা এসেছে ইতিহাসনির্ভর অপারেশন জ্যাকপট সিনেমায় বাপ্পির অন্তর্ভুক্তি খবর। পরে জানা গেল এই সিনেমার জন্য নিজেকে ফিট রাখতে একটা নিয়মের মধ্যে তাকে থাকতে হয়েছে, যার ফলে বাণিজ্যিক ধারার সিনেমায় ডাক পেলেও অপারগতা প্রকাশ করেছেন।

এদিকে অপারেশন জ্যাকপটে অন্তর্ভুক্তির কয়েকদিনের মাথায় জানা গেল- গল্পে অভিনয়ের যথেষ্ট স্পেস না থাকায় ছবিটি নিজ থেকেই ছেড়ে দিয়েছেন বাপ্পি। সঙ্গে রেমুনারেশনের দশ লাখ টাকাও ফেরত দিয়েছেন এই চিত্রনায়ক। 

ভুল বোঝাবুঝির অবসানের জন্য বাপ্পি আজ মঙ্গলবার নিজের ওয়ালে এ নিয়ে একটি ভিডিওবার্তাও দেন-অপারেশন জ্যাকপটে দেখা যাবেনা বাপ্পিকে। টাকাও ফেরত দেওয়া হয়েছে। 

সিনেমাটি না করার কারণ প্রসঙ্গে বাপ্পি জানান- অপারেশন জ্যাকপটের চিত্রনাট্য পছন্দ হয়নি বাপ্পির। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে গল্প শোনানো হয়েছিলো , স্ক্রিপ্ট হাতে আসার পর চরিত্রের মিল খুঁজে পাননি। যেহেতু ভালো গল্পের জন্য বিরতি নিয়েছি, তাই ভালো গল্প ও চরিত্র নিয়েই রুপালী পর্দায় ফিরতে চাই।  

করোনা পরবর্তী শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমা দিয়ে দর্শক নন্দিত হয়েছিলেন বাপ্পি। এ যাত্রায় সিনেমাটি দর্শকদের আস্থা গড়ে। অভিনয় প্রশংসিত হয় বাপ্পির । সর্বশেষ চলতি বছরের ‘শত্রু’ সিনেমায় তাকে দেখা গিয়েছিলো। 

অপরদিকে চরিত্র পছন্দ না হওয়া নিপুণ আক্তার অপারেশন জ্যাকপট সিনেমাটি করছেন বলে গুঞ্জন উঠেছে। এরআগে সিয়ামও সিনেমাটি থেকে সরে দাঁড়ান। সর্বশেষ এ তালিকায় বাপ্পি যুক্ত হলেন। 

এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে স্বপন চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত আমি কাউকে বলিনি অমুক অমুক আমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বুধবার এফডিসিতে এ ব্যাপারে আমি যেটা সকলের সামনে ঘোষণা দিবো সেটাই হবে চুড়ান্ত তালিকা।

আজকালের খবর/আতে











Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft