রবিবার ১০ মে ২০২৬
আমি আর সিনেমা করব না : মাহি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১১৮২)
কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অনিয়মিত মাহি। সময়টা বেশি দিচ্ছিলেন রাজনীতিতে। এতে অনেকের আন্দাজ ছিল, সিনেমা থেকে বিদায় নেবেন তিনি। এবার সেটাই হলো। অভিনেত্রী থেকে নেত্রী হতে চলা মাহি ঘোষণা দিলেন, তিনি আর সিনেমা করবেন না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনী প্রচারণা চালাতে চষে বেড়াচ্ছেন আনাচ কানাচ। ভোটারদের দুয়ারে গিয়ে চাইছেন ভোট, করছেন তাদের সঙ্গে মত বিনিময়।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে যান মাহি। সেখানে তাকে এক নারী ভোটার বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।

ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

এ সময় ভটারদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মাহি। সেইসঙ্গে উন্নয়নের দেন প্রতিশ্রুতি ভোটের মাঠে পর্দার নায়িকাকে দেখে উপস্থিত জনতার উন্মাদনা ছিল দেখার মতো।

আসন্ন সংসদ নির্বাচনে নৌকার টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন মাহি। চেয়েছিলেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মননোয়ন। দল তাকে টিকিট না দিলে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft