শনিবার ২৫ জুলাই ২০২৬
নাগরপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৭ এএম   (ভিজিট : ১)
টাঙ্গাইলের নাগরপুর মামুদনগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। 

বৃক্ষরোপণ  কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের পরিচালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক  আবু সাঈদ বাচ্চু,  উপজেলা ছাত্রদলের  আহ্বায়ক মীর খালেদ মাহবুর রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির, ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক ও তাঁতি দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft