শনিবার ২৫ জুলাই ২০২৬
ধর্মমন্ত্রী কায়কোবাদের অস্ত্রোপচার সফল, দেশবাসীকে সুখবর দিলেন ধর্মমন্ত্রীর মামা কায়েস মীর
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৭)
ধর্মমন্ত্রী ও কুমিল্লার মুরাদনগরের ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বাম নিতম্বের (হিপ রিপ্লেসমেন্ট) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বাংলাদেশ সময় দুপুরে তার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বিষয়টি একই দিন দুপুর ২টায় মোবাইল ফোনে আজকালের খবরকে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রীর মামা, সমাজসেবক ও প্রবীণ রাজনীতিক সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর।

তিনি জানান, চিকিৎসকদের নেতৃত্বে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ধর্মমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে দীর্ঘদিন ধরে বাম নিতম্ব ও পায়ের জটিল সমস্যায় ভুগছিলেন কাজী কায়কোবাদ। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিন-এর নেতৃত্বে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ধর্মমন্ত্রীর মামা সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ধর্মমন্ত্রীর সুস্থতার জন্য দেশ-বিদেশের অসংখ্য মানুষ আন্তরিকভাবে দোয়া করেছেন। মহান আল্লাহর অশেষ রহমতে অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সে জন্য সবাই দোয়া করবেন।”

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য ও বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার দ্রুত আরোগ্য কামনায় এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানায়।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft