শনিবার ২৫ জুলাই ২০২৬
বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা ছিনতাই
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম   (ভিজিট : ৪৬)
নওগাঁর বদলগাছী উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে রুবেল হোসেন (৪২) নামে বিএনপির এক কর্মীকে মারধর করার পাশাপাশি নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নাহিদ হোসেন (৩২) ও তপু হোসেন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে রুবেল হোসেনের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পুকুরের মাটি খননকে কেন্দ্র করে নাহিদ হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ১৯ জুলাই সন্ধ্যায় মিঠাপুর ইউপির ভেরেন্ডি বাজার এলাকায় একটি মুদি দোকানের সামনে রুবেলকে একা পেয়ে অভিযুক্তরা মারধর করেন।

এজাহারে উল্লেখ করা হয়, তপু হোসেনের নির্দেশে নাহিদ স্টিলের পাইপ দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া বাঁশের লাঠি দিয়ে তাঁর পিঠ, কাঁধ ও হাতে আঘাত করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরাও তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন বলে এজাহারে দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় রুবেলের হাতে থাকা একটি রেডমি ১০সি মডেলের একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে সড়কে আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়। এতে তার প্রায় ৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি তাঁর কাছে গরু কেনার জন্য রাখা ৩৫ হাজার টাকা নিয়ে যায় দুস্কৃতিকারীরা।
পরে অভিযুক্তরা রুবেলকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের সহায়তায় আহত রুবেলকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গন্ধর্বপুর গ্রামের বিদ্যুৎ সোনার ও সুজাউল করিমসহ কয়েকজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অন্যায় মেনে নেওয়ার মতো নয়।অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনার পরে ভুক্তভোগী যুবক রুবেল কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft