শনিবার ২৫ জুলাই ২০২৬
খালিয়াজুরীতে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথ সভা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ৭)
খালিয়াজূরী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) জুলাই পদযাত্রা ও পথসভা  অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের পর  উপজেলা পর্যায়ে হিসেবে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের ভূমি অফিসসংলগ্ন মাঠে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি তিনি বলেন, ‘বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করেছে। দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সেই প্রত্যাশা বাস্তবায়ন করা হয়নি। পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারও হয়নি।’

নাহিদ ইসলাম আরো  বলেন, ‘যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে হাওর জনপদ খালিয়াজুরী দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। অথচ খালিয়াজুরীসহ বিস্তীর্ণ হাওরাঞ্চল দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে হাওরকে সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করা সম্ভব। এতে মৎস্য উৎপাদন বাড়বে, পর্যটনের বিকাশ ঘটবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি ও লুটপাট বন্ধ করা গেলে হাওরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম । তিনি নেত্রকোনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ভূয়সি প্রশংসা করে বলেন বাবর শুধু তার আসনে না সারা বাংলাদেশে জনপ্রিয় একটি নাম। দেশবাসী আশায় ছিল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কিন্তু আফসোস তাকে কোন মন্ত্রীত্ব দেওয়া হয়নি। যোগ্য ব্যাক্তিদের যোগ্যস্থান না রাখায় তিনি সরকারের সমালোচনা করেন। 

তিনি লুৎফুজ্জামান বাবরের দৃষ্টি আকর্ষণ করে বলেন খালিয়াজুরী একটি প্রত্যন্ত অঞ্চল। এখানে উন্নত চিকিৎসা, যোগাযোগ ও শিক্ষার মানোন্নয়নে যেন অধিক গুরুত্ব দেন সে পরামর্শ প্রদান করেন ও জেলা শহরের চিকিৎসার যে মান সেটা যেন উপজেলা পর্যায়ে নিশ্চিত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান।

খালিয়াজুরী উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে পথসভায় দলীয় নেতাকর্মী গণমাধ্যম কর্মীও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft