বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
নিট ইস্যুতে মোদি সরকারকে তোপ, প্রশ্নফাঁস নিয়ে সরব রাহুল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৮)
ভারতের নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রের মোদি সরকারকে সরাসরি নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, গত ১০ বছরে দেশে ১৫২টি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে এবং এর ফলে ছাত্রসমাজ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনার পর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, “আমার সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। চাইলে আমার ওপর আরও বেশি অত্যাচার করা হতে পারে। কিন্তু আসল বিষয় থেকে যেন নজর না ঘোরে।”

তিনি বলেন, দেশের ছাত্রসমাজ, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রছাত্রীরা যে অন্যায়ের শিকার হচ্ছে, প্রতিবাদ সেই অন্যায়ের বিরুদ্ধেই।

এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস এবং বিক্ষোভকারী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ভারতীয় সংসদে তীব্র হট্টগোল দেখা দেয়। শাসক জোট এনডিএ ও বিরোধী দলগুলোর বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির জেরে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষই ২৩ জুলাই সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধী দলগুলো সংসদীয় কার্যক্রম স্থগিত রেখে প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলনের বিষয়ে জরুরি আলোচনা দাবি করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী সাংসদরা কালো পোশাক পরে সংসদে উপস্থিত হন।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীকে পদে বহাল রাখার বিরুদ্ধে আমরা কালো পোশাক পরেছি।”

উল্লেখ্য, মঙ্গলবার নরেন্দ্র মোদির বাসভবনের কাছে বিক্ষোভের সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক কংগ্রেস নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও ঘটনার উত্তাপ সংসদ চত্বরে ছড়িয়ে পড়ে।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft