বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
বিয়ের দুই মাস আগে ইউক্রেনে রুশ হামলায় নিহত ভারতীয় নাবিক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৬)
বিয়ের আর মাত্র দুই মাস বাকি ছিল। কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছিল বাগদান। কিন্তু তার আগেই ইউক্রেন উপকূলে রুশ হামলায় প্রাণ হারালেন ভারতীয় নাবিক অখিল জোয়ান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলার শিকার হওয়া একটি পণ্যবাহী জাহাজে কর্মরত ছিলেন অখিল। সোমবার সন্ধ্যায় ইমেইলের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়তেই কেরলের কাসারগড় জেলার ভেলারিকুণ্ডু গ্রামে নেমে আসে শোকের ছায়া।

অখিল গত ছয় বছর ধরে মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। তাঁর বাবা বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকানে কাজ করেন এবং মা একটি বিমা সংস্থার এজেন্ট হিসেবে কর্মরত। সাধারণ পরিবারের সন্তান অখিলের আয়ের ওপরই মূলত নির্ভরশীল ছিল পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন অখিল। সে সময়ই তাঁর বাগদান সম্পন্ন হয়। আলাপ্পুঝা জেলার এক তরুণীর সঙ্গে আগামী দুই মাস পর তাঁর বিয়ের কথা ছিল।

গ্রামের স্থানীয় নেতা শোভি জোসেফ বলেন, “অখিল অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল। মাত্র ১৯ বছর বয়সে সে মার্চেন্ট নেভিতে যোগ দেয়। পুরো পরিবারই তার ওপর নির্ভরশীল ছিল।”

তিনি আরও জানান, ছুটিতে বাড়ি এলে অখিলের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সে জানিয়েছিল, নতুন চাকরির সন্ধান করছে। এক মাস আগেই আবার কাজে যোগ দিয়েছিল অখিল।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft