বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
অসুস্থ প্রবাসী হারুনকে দেখতে হাসপাতালে হাইকমিশনের প্রতিনিধি দল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ১১)
মালয়েশিয়ার কাজাং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদকে দেখতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের একটি প্রতিনিধি দল হাসপাতালে পরিদর্শন করেছে।

বুধবার (২২ জুলাই) প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে হারুন অর রশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে।

হাইকমিশন সূত্রে জানা যায়, প্রতিনিধি দলটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে রোগীর সর্বশেষ চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবহিত হয়। চিকিৎসক জানান, বর্তমানে হারুন অর রশিদের নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্যমতে, আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে বাংলাদেশে পাঠানোর জন্য ‘ফিট টু ফ্লাই’ সনদ দেওয়া সম্ভব হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর শারীরিক অবস্থার অগ্রগতির ওপর নির্ভর করবে।

জানা গেছে, গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মো. হারুন অর রশিদকে কাজাং হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষায় তাঁর কিডনির জটিল সমস্যাও ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনি সমস্যার কারণে তাঁকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানায় এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের বিষয়েও আশ্বস্ত করে।

হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্যান্য সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থেকে চিকিৎসা ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রবাসী হারুন অর রশিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে এনে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft